১৪ কোটিতে মুম্বাইয়ে ফ্ল্যাট কিনলেন তৃপ্তি দিমরি

১৪ কোটি রুপিতে মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বর্তমান সময়ে ভারতের ‘জাতীয় ক্রাশ’ তৃপ্তি দিমরি। তার এই ফ্ল্যাটটি বান্দ্রার কার্টার রোডে অবস্থিত।

বান্দ্রার কার্টার রোডে শাহরুখ, সালমান, রণবীর কাপুর ও আলিয়া ভাটের প্রতিবেশী হলেন এই তৃপ্তি। ২২২৬ স্কয়ার ফিটের ফ্ল্যাটে আছে আধুনিক সব সুযোগ সুবিধা।

সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’-এ স্বল্প উপস্থিতিতেই নজর কেড়েছেন তৃপ্তি দিমরি। ২০১৭ সালে শ্রীদেবীর ‘মম’ দিয়ে অভিনয় শুরু তৃপ্তির। এরপর সানি দেওলের ‘পোস্টার বয়েজ’ ছবিতে দেখা গেছে তাকে। তারপর সকলের নজরে আসেন সাজিদ আলির ‘লায়লা মজনু’ ছবি দিয়ে। ২০২০ সালে ‘বুলবুল’-এ অভিনয় করে প্রশংসা পান তিনি। তারপরেই ‘কলা’ ছবিতে মুগ্ধ করেন দর্শকদের।

তৃপ্তির হাতে এখন একের পর এক প্রজেক্ট। ভিকি কৌশল, এবং অ্যামি ভির্ক অভিনীত ‘ব্যাড নিউজ’ ছবির মূল চরিত্রে রয়েছেন তৃপ্তি। এছাড়াও করণ জোহরের ধড়ক ২-তেও মুখ্য ভূমিকায় থাকবেন তৃপ্তি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস