দেশে আলু, ভুট্টা, মরিচ, সবজিসহ বিভিন্ন প্রকার ফসল বীজ ফারো বা বেড নালা তৈরি করে আবাদ করা হয়। এ পদ্ধতিতে ফসল উৎপাদন করলে বাতাস সহজে গাছের শিকড়ের কাছে যেতে পারে। অল্প সময়ে অনেক জমিতে পানি সেচ দেওয়া যায়। শুকনো মৌসুমে পানি যেমন কম লাগে, তেমনি বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টি হলে নালা দিয়ে সহজেই পানি বের হয়ে যায়।
বৈশিষ্ট্য : বেডে ফসল ফলালে উৎপাদন খরচ কমে, মাটির স্বাস্থ্য ভালে থাকে ও পরিবেশ দূষণ হয় না। এই যন্ত্রের সাহায্যে বেড তৈরি, সার দেওয়া ও বীজ বপনের কাজ একই সঙ্গে করা যায়। বেড প্লান্টার দিয়ে গম, ভুট্টা, আলু, মুগ, তিলসহ বিভিন্ন প্রকার সবজি বীজ ভালোভাবে রোপণ করা যায়। যন্ত্রটি ঘণ্টায় ০.১১ হেক্টর জমিতে বেড তৈরি করতে পারে। পাওয়ার টিলার ছাড়া যন্ত্রটির দাম ৪০ হাজার টাকা।