দিনাজপুরের নবাবগঞ্জে পুষ্টির চাহিদা পূরণ ও কৃষকদের উদ্বুদ্ধ করতে বিশেষ কর্মসূচির আওতায় বসতবাড়ি ও রাস্তার ধারে শজনে চারা এবং কাটিং রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রঘুনাথপুর কলেজ সংলগ্ন রাস্তার দুই ধারে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। শজনে চাষের গুরুত্ব তুলে ধরে উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস বলেন, ‘শজনের পুষ্টিগুণে ভরপুর সুপারফুড সবজি। যা সহজেই চাষ করা এবং পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখে। শজনের চারা ও কাটিং রোপণ শুরু হলো, যা আগামীতেও অব্যাহত থাকবে।’
শজনে চারা ও কাটিং রোপণ কর্মসূচির উদ্বোধন
মোরশেদ মানিক, বিরামপুর, দিনাজপুর
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২২ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:২২ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০