প্রশ্ন : দেশে ফ্রিজের বার্ষিক চাহিদা কেমন? এছাড়াও ফ্রিজ শিল্পের সম্ভাবনা কেমন?
উত্তর : আমাদের ব্যস্ত জীবনে ফ্রিজের চাহিদা ক্রমাগত বাড়ছে। ব্যস্ত জীবনকে অনেকটাই সহজ করে দিয়েছে এ পণ্য। দেশে প্রতি বছরই ফ্রিজের চাহিদা ১০-১৫ শতাংশ ক্রমবর্ধমান হারে বাড়ছে। বর্তমানে দেশে বার্ষিক প্রায় ২৫ লাখেরও বেশি ফ্রিজের চাহিদা রয়েছে।
প্রশ্ন : ঈদুল আজহার আগে ফ্রিজের চাহিদা বেড়ে যায়। এক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কেমন?
উত্তর : আমরা যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়েছি। এরই মধ্যে আমরা উৎপাদন সক্ষমতা বাড়িয়েছি । ঈদকে সামনে রেখে আমরা নিয়ে এসেছি ৬০টি নতুন মডেলের রেফ্রিজারেটর। আশা করি গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে আমরা সক্ষম হব। বর্তমানে ক্রেতাদের চাহিদা ও পছন্দ বিবেচনায় ভিশনের ৩০০টি মডেলের রেফ্রিজারেটর ও ফ্রিজার বাজারে পাওয়া যাচ্ছে।
প্রশ্ন : ভালো মানের ফ্রিজ কেনার ক্ষেত্রে গ্রাহকদের কী পরামর্শ দেবেন?
উত্তর : ক্রেতাদের উদ্দেশে আমি বলতে চাই, শুধু আকর্ষণীয় রঙ আর ডিজাইন দেখে ফ্রিজ কিনবেন না। গ্রাহকদের অবশ্যই পণ্যটি কেনার আগে ভালো কুলিং ব্যবস্থা, উন্নত মানের কম্প্রেসর, কপার কনডেন্সার, পরিবেশবান্ধব রেফ্রিজারেন্ট ইত্যাদি ফিচার নিশ্চিত হতে হবে। তাহলে ভালো মানের পণ্য কেনা নিশ্চিত করতে পারবেন।
প্রশ্ন : ফ্রিজে বাংলাদেশের বাজারে টিকে থাকতে কীভাবে সেবা দিতে হবে?
উত্তর : এ বাজারে টিকে থাকার জন্য কোম্পানিগুলোকেও গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে। গ্রাহকদের জন্য সবচেয়ে ভালো মানের বিক্রি-পরবর্তী সেবা দিলেই তারা তা পারবেন। আমরা ৫ বছরের বিক্রয়োত্তোর সেবা ও ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি দিচ্ছি।
প্রশ্ন : গ্রাহক চাহিদা বিবেচনায় গত কয়েক বছরে দেশীয় ব্র্যান্ডের চাহিদা বাড়ছে। এক্ষেত্রে ভিশন কীভাবে পণ্যের কোয়ালিটি নিশ্চিত করছে?
উত্তর : আধুনিক ডিজাইন, দৃষ্টিনন্দন কালার আর অত্যাধুনিক ফিচারে তৈরি ‘ভিশন ফ্রিজ’। দ্রুত হিট ট্রান্সফারের জন্য ‘ভিশন ফ্রিজে’ ব্যবহার করা হয়েছে ‘১০০% কপার কনডেন্সার’ যা খাবার রাখার সঙ্গে সঙ্গে ঠান্ডা করে ফেলে। ভিশন ফ্রিজে ব্যবহার করা হয়েছে CFC Free Environment Friendly R600a gas’ যা ওজোন স্তর তথা পরিবেশের কোনো ক্ষতি করে না। এছাড়াও ভিশন ফ্রিজে ব্যবহার করা হয় শক্তিশালী কম্প্রেসর যা সাধারণ ফ্রিজের তুলনায় দ্রুত ঠান্ডা করে। গ্রামাঞ্চলে যেখানে বিদ্যুতের ভোল্টেজ অনেক কম থাকে সেখানেও শক্তিশালী কম্প্রেসরের ভিশন ফ্রিজ সেবা দিয়ে যাচ্ছে।
প্রশ্ন : এবারের ঈদে ক্রেতাদের কী কী অফার থাকছে?
উত্তর : ক্রেতা সুবিধার কথা বিবেচনা করে আমরা বেশ কিছু অফার নিয়ে এসেছি। এর মধ্যে ক্রেতাদের জন্য আকর্ষণীয় নিশ্চিত উপহার, মূল্যছাড় সুবিধা, ইএমআই, কিস্তি সুবিধা, হোম ডেলিভারি, ১০ বছরের কম্প্রেসর ওয়ারেন্টি ইত্যাদি সুবিধা রয়েছে।