সৌম্য বাদ, জাকির আলীকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তার কাছে মনে হচ্ছে, রান তাড়া এখানে বেশি কঠিন।

শান্ত অবশ্য জানিয়েছেন, টস জিতলে তিনি আগে বোলিংই নিতেন। তাই টসের সিদ্ধান্তে তার কোনো আপত্তি নেই।

বাংলাদেশ একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। সৌম্য সরকারকে বাদ দিয়ে জাকের আলী অনিককে ফেরানো হয়েছে। 


বাংলাদেশের একাদশ 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান 

দক্ষিণ আফ্রিকা খেলবে অপরিবর্তিত একাদশ নিয়ে

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, ওটনিল বার্টম্যান।