আগুন ঝরানো বোলিংয়ে তানজিম সাকিব দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারকে তিন ওভারের মধ্যেই ফিরিয়ে দিয়েছেন।
নিউ ইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় বলে কুইন্টন ডি কক ছক্কা ও বাউন্ডারি হাকান তানজিম সাকিবকে। কিন্তু ওভারের শেষ বলে রেজা হেনড্রিকসকে এলবিডব্লিউ করেন ডান হাতি ফাস্ট বোলার।
নিজেদের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আগ্রাসী ডি ককেকে বোল্ড করেন তরুণ সাকিব।
পরের ওভারে বাউন্ডারি মেরে শুরু করা প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে ওই ওভারেই বোল্ড করেন তাসকিন আহমেদ।
নিজের তৃতীয় ওভারে তানজিম সাকিব স্টাবসকে সাকিব আল হাসানের ক্যাচে পরিণত করলে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়ায় ২৩/৪