ভারতের বিপক্ষে আগে ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্র

জিতলেই সুপার এইট নিশ্চিত- নিউ ইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের এমন আবহের ম্যাচে টস জিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

নিয়মিত অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলকে চোটের কারণে এ ম্যাচে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। তার জায়গায় অ্যারন জোন্স নেতৃত্ব দিচ্ছেন স্বাগতিকদের। মোনাঙ্কের জায়গায় শায়ান জাহাঙ্গীর ওপেন করবেন তাদের হয়ে। নশটাশ কেনজিগের জায়গায় ভ্যান শালকিককে নিয়েছে তারা।