‘তুফান’-এর প্রচারে ঢাকায় মিমি চক্রবর্তী

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে দুই নায়িকা মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে।

সিনেমাটির মুক্তি ঘিরে এখন চলছে জোরছে প্রচারণা। আর প্রচারণায় অংশ নিতে ঢাকায় এসেছেন মিমি চক্রবর্তী। বুধবার দুপুরের একটি ফ্লাইটে তিনি কলকাতা থেকে বাংলাদেশে আসেন। এরপর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নিয়ে আজ সন্ধ্যায় ওয়েস্টিনে সিনেমাটির সংবাদ সম্মেলনে অংশ নেন তিনি।

এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমাটির পুরো টিম। ছিলেন শাকিব খান, মাসুমা রহমান নাবিলা, চঞ্চল চৌধুরী, রায়হান রাফি, রেদওয়ান রনি প্রমুখ।