চলছে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা

মিমির বাড়িতে তারার মেলা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পিএম

এসেই গেল মাহেন্দ্রক্ষণ। সব জল্পনা-কল্পনার মধ্যেই আজ ২৬ নভেম্বর রাতেই বসেছে টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তীর বিয়ে। এরইমধ্যে অভিনেত্রীর বাড়িতে পৌঁছে গেছে শ্বশুরবাড়ির তত্ত্ব। চূড়ান্ত ব্যস্ততায় হবু বর সিদ্ধার্থ দত্ত। হবু ননদ তত্ত্ব নিয়ে ঢুকতেই দিদির সঙ্গে দাঁড়িয়ে তদারকি করেছেন। ফুলের সাজে আলো ঝলমলে অনুষ্ঠানস্থল। পৌঁছে গেছেন দুই বাড়ির সদস্যরা।

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই সিঙ্গল টু মিঙ্গল হবেন মিমি চক্রবর্তী। টেলি অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যের দেওর সিদ্ধার্থের সঙ্গে বৈবাহিকবন্ধনে আবদ্ধ হতে চলেছেন মিমি। বিয়ে বাড়িতে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি ত্রমিলা। জায়ের সঙ্গে সম্পর্ক থেকে হবু দম্পতির বিয়ের সাজ নিয়ে হাসিমুখে অনেক কথাই বললেন অভিনেত্রী।

ত্রমিলা জানান, ‘মিমি আমার থেকে অনেকটাই ছোট। খুব কাছ থেকে ওকে দেখেছি। ভীষণ ভালো কথা বলতে পারে, খুব ভালো মেয়ে। ওঁর পরিবারের সকলেও ভীষণ ভালো। পাহাড়ে বিয়ে হচ্ছে বলে আমরাই যেতে পারছি না। আসলে তখন মেয়ের পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের বাড়িতে তার যাতায়াত আছে, ফোনে কথা হয়, পূজায় জামাকাপড় লেনদেন হয়। আজকের অনুষ্ঠানটাও তারা সুন্দরভাবে ম্যানেজ করছে। মিমি আর সিদ্ধার্থ কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ের সব কাজ করছে।’

আইনি বিয়ের রাতে সিক্রেট ফাঁস করলেন হবু জা ত্রমিলা। তিনি বলেন, ‘আমার ননদের বন্ধুর সূত্রেই তাদের আলাপ। দুজনকে বেশ ভালো মানিয়েছে। আমার শ্বশুরবাড়ি ভীষণ আধুনিক। সকলে ওপেন মাইন্ডেড।’

কলকাতায় বউভাতের অনুষ্ঠান প্রসঙ্গে জানান, ‘ঘরোয়াভাবে ছোট করে বউভাতের আয়োজন করা হবে।’  ত্রমিলাকে কী বলে ডাকবেন মিমি? একগাল হেসে জবাব দেন, ‘আমাকে কী বলে ডাকবে সেটা আমার মেয়ের সঙ্গে কথা বলে তারা ঠিক করবে।’

সিদ্ধার্থ ও মিমির আইনি বিয়েতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন টলিউডের অনেক তারকা। মিমির মুখ আড়ালে রেখে নতুন ইনিংস শুরুর উল্লাসে মাতোয়ারা মুহূর্তটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিষেক।

সর্বশেষ সর্বাধিক পঠিত