সরকারি অনুদানে সঞ্জয় সমদ্দারের নতুন সিনেমা 'লোভ'

চলতি বছর অর্থাৎ ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০ জনকে ১৪ কোটি টাকা অনুদান দেয়া হয়েছে বলে বুধবার (১২ জুন) এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে।

তালিকা প্রকাশিত ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে একটি নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার। তার সিনেমাটির নাম 'লোভ'। সাধারণ শাখায় সিনেমাটির জন্য ৭৫ লাখ টাকা অনুদান পাচ্ছেন এই নির্মাতা।

২০টি চলচ্চিত্রের মধ্যে ১৬টি চলচ্চিত্র সাধারণ শাখা এবং দুটি শিশুতোষ ও দুটি প্রামাণ্যচিত্র শাখা। সাধারণ শাখার প্রত্যেকে পাবেন ৭৫ লাখ করে এবং শিশুতোষ ও প্রামাণ্যচিত্রের জন্য পাবেন ৫০ লাখ করে।