নতুন ওয়েব ওরিজিনাল নিয়ে আসছেন সঞ্জয় সমাদ্দার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০৬:০৬ পিএম

সময়ের আলোচিত নির্মাতা সঞ্জয় সমাদ্দার নতুন ওয়েব ওরিজিনাল নিয়ে হাজির হচ্ছেন। ‘অমানুষ’ নামের এই ওয়েব ফিকশনটি রচনা করেছেন ইশতিয়াক অয়ন। এতে জুটি হয়ে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তানজিন তিশা। এতে বিভিন্ন চরিত্রে আরও থাকবেন, দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, টাইগার রবি ,ডন, ফরহাদ লিমন।

ওয়েব ফিকশনটিতে চরিত্র নির্ধারণে আরও চমক থাকছে বলে জানালেন সঞ্জয়। তিনি বলেন, ‘এই কাজটিতে কাস্টিংয়ের ক্ষেত্রে একটা চমক রাখছি। সেটা এই মুহূর্তেই জানাতে চাই না। পরে জানাব।’

দেশ রূপান্তরকে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘'এটি একটি হৃদয়বিদারক গল্প যেখানে প্রেম আছে, মায়া আছে, মনুষ্যত্ব ও পশুত্বের লড়াই আছে সবচেয়ে বড় কথা জীবনব্যাপী বয়ে বেড়ানো দুঃখ আছে। একটি সোশ্যাল ইস্যু কে সামনে নিয়ে আসা হবে। অনেকগুলো প্রশ্ন ছুঁড়ে দেয়া হবে এই গল্পের মাধ্যমে।'

আগামী ৮ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে ওয়েব ফিকশনটির। পুরান ঢাকা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় ওয়েব ফিকশনটির শুটিং হবে বলে জানালেন পরিচালক।

ওয়েব ফিকশনটিতে একটি আইটেম ও একটি রোমান্টিক গানও থাকবে। দুটি গান যথাক্রমে লিখেছেন গীতিকার ইশতিয়াক আহমেদ ও সোমেশ্বর অলি। আইটেম সং এ পারফর্ম করবেন সেমন্তী সৌমি । 'অমানুষ' ওটিটি প্ল্যাটফর্ম  আরটিভি প্লাসে মুক্তি পাবে বলে জানালেন নির্মাতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত