টি-টোয়েন্টি বিশ্বকাপে ত্রিনিদাদে ১৯ ওভার শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে উই্ন্ডিজ তুলেছিল ৯ উইকেটে ১১২ রান। ৩০ রানে ৫ উইকেট আর ৭৭ রানে ৭ উইকেট হারানোর পর উইন্ডিজের স্কোর ১০০ পেরিয়েছে সেটাই ছিল বড় কিছু।
তবে শেষ দুই ওভারে শুরু হলো শেরফান রাদারফোর্ডের ঝড়।
ড্যারিল মিচেলের করা ইনিংসের ১৯তম ওভারে এলো ১৯ রান। ইনিংসের শেষ ওভারটি করতে আসেন স্যান্টনার। সেই ওভারে এলো আরও ১৮ রান। ৩৭ রানের দুই ওভারে উইন্ডিজের স্কোর দাঁড়ায় ১৪৯ রান।
রাদারফোর্ড ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। ৩৩ বলে ফিফটি করেন রাদারফোর্ড। তার ৬৮ রানের ইনিংসে দুটি চার ও ৬টি ছক্কা।
এছাড়া নিকোলাস পুরান করেন ১২ বলে ১৭, আকিল হোসেন ১৫, আন্দ্রে রাসেলের ১৪ ও রোমারিও শেফার্ডের ১৩ রানে ভর করে লড়াইয়ে পুঁজি পায় স্বাগতিক উইন্ডিজ।
১৬ রানে ৩ উইকেট নেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট।