আইএফআইসি ব্যাংকের ভল্ট থেকে ২৯ লাখ টাকা চুরি

বগুড়া সদরের মাটিডালী এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় ছাদ কেটে ২৯ লাখ টাকার বেশি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাটিডালী এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখা অবস্থিত। ওই কার্যালয়ে বৃহস্পতিবার সকালে কর্মকর্তারা আসেন। তারা দেখতে পান ব্যাংকের ছাদ কাটা ও ভল্ট থেকে ২৯ লাখের বেশি টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সরাফত ইসলাম জানান, এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে।