সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৫ নম্বর ফ্লাইটযোগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় তিনি ঢাকায় পৌঁছান।
বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
এর আগে ওবায়দুল কাদের গত ১১ জুন (মঙ্গলবার) নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।