রিশাদের জোড়া আঘাতে ম্যাচে ফিরলো বাংলাদেশ

আপনি যদি অধিনায়ক হন, ১৫তম ওভার করার জন্য রিশাদ হোসেনের হাতে চোখ বন্ধ করে বল তুলে দিতে পারেন। কেননা ওই ওভার করতে আসলেই জোড়া আঘাত হানা নিয়ম বানিয়ে ফেলেছেন রিশাদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের মতো আজও ডাচদের দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন রিশাদ।

ওভারের চতুর্থ বলে ৩৩ রান করা সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে তানজিমের ক্যাচে পরিণত করেন রিশাদ। ওভারের শেষ বলে তুলে নেন বাস ডি লিডির উইকেট। লিটন দাসের দারুণ স্টাম্পিংয়ে রানের খাতা খোলার আগেই ফেলেন ডি লিডি।

অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে নিয়ে ৪২ রানের ইনিংস সর্বোচ্চ জুটি গড়েছিলেন সাইব্র্যান্ড। ৭ উইকেট হাতে রেখে ১৪ ওভার শেষে ৩৬ বলে ৫৬ রানের সমীকরণ বেশ সহজ মনে হচ্ছিল নেদারল্যান্ডসের জন্য। এ্ অবস্থাতেই জোড়া আঘাদ হানলেন রিশাদ।

১৭তম ওভারে মাত্র ১ রান দিয়ে ডাচ ষষ্ঠ উইকেট তুলে নেন মোস্তাফিজ। শেষ ১৮ বলে ৪৩ রান প্রয়োজন তাদের।