বিরোধীদলীয় নেতা উপনেতাকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের ও বিরোধীদলীয় উপনেতা নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু বিরোধীদলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের কাছে গতকাল দুপুরে জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধীদলীয় উপনেতার একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছাপত্র পৌঁছে দেন।

এ ছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানের বাসভবনে তার কাছেও ঈদের শুভেচ্ছা পৌঁছে দেন মোহাম্মদ আবু জাফর রাজু। বাসস