মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক কাহ্যা মাতা ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার স্টিপলচেজ ইভেন্টে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছেন আল আমিন। সেনাবাহিনীর এ অ্যাথলেট শনিবার স্বর্ণ জিততে সময় নেন ৯ মিনিট ৩২:৩৯ সেকেন্ড। শুক্রবার হাইজাম্পে দেশকে রৌপ্যপদক এনে দিয়েছিলেন রিতু আক্তার। এবারের প্রতিযোগিতায় এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করছে।
দৌড়, হার্ডেলস ও পানি এই তিন প্রতিবন্ধকতার স্টিপলচেজ ইভেন্ট চলাকালে শেষের দিকে কিছুটা পিছিয়ে পড়েছিলেন আল আমিন। শেষ বাধা পেরোনোর পর গতি বাড়িয়ে এগিয়ে থাকা অ্যাথলেটকে ছাড়িয়ে যান। তাতেই স্বর্ণপদক নিশ্চিত হয় বাংলাদেশের। আসরে বাংলাদেশের দ্বিতীয় পদক এটি। এশিয়ান ইনডোরে রৌপ্য জেতা জহির রায়হান গতকাল ২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল থেকে বাদ পড়েন।