বিশ্বকাপে প্রথমবার রিটায়ার্ড আউট, ফিরলো বাংলাদেশের সেই ম্যাচের স্মৃতি

অ্যান্টিগায় শনিবার ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিজ ইচ্ছায় রিটায়ার্ড আউট হন স্কটিশ ওপেনার নিকোলাস ডেভিন! টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে রিটায়ার্ড আউট হলেন ডেভিন।

১০ ওভারে জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্য পেয়েছিল নামিবিয়া। তাড়া করতে নেমে ৫.৫ ওভারে ১ উইকেটে ৪৩ রান তোলে নামিবিয়া। জয়ের জন্য ২৫ বলে ৮৩ রান দরকার! এ অবস্থায় নামিবিয়া ওপেনার ডেভিন রিটায়ার্ড আউট হয়ে ড্রেসিংরুমে ফিরে যান। ফেরার আগে লক্ষ্য তাড়ায় ১ ছক্কা ও ১ চারে ১৬ বলে ১৮ রানে ব্যাট করছিলেন ডেভিন।

তার জায়গায় ব্যাট করতে নামা ডেভিড ভিসা ১২ বলে ২৭ রান করলেও শেষ পর্যন্ত ডিএলএস নিয়মে ৪১ রানে জেতে ইংল্যান্ড।

ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ২৫.৪.৩ ধারায় বলা আছে, ‘২৫.৪.২ ধারা (অসুস্থতা, চোট কিংবা অন্য কোনো অনিবার্য কারণ) ব্যতীত কোনো ব্যাটসম্যান যদি অন্য কোনো কারণে অবসর নেন, তাহলে শুধু প্রতিপক্ষ অধিনায়কের অনুমতিতে সেই ব্যাটসম্যান পুনরায় ইনিংস শুরু করতে পারবেন। যদি তিনি ইনিংস পুনরায় শুরু না করেন, তবে সেটি রিটায়ার্ড আউট হিসেবে নথিবদ্ধ হবে।’

আন্তর্জাতিক ক্রিকেটে রিটায়ার্ড আউটের ঘটনা খুব বেশি নেই। পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে ষষ্ঠ এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে রিটায়ার্ড আউট হলেন ডেভিন।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো রিটায়ার্ড আউটের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০০১ সালে কলম্বো টেস্টে শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু ২০১ রান ও মাহেলা জয়াবর্ধনে ১৫০ করে রিটায়ার্ড আউট হন।

এরপর ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটসম্যান হিসেবে ভুটানের সোনম টোবগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে রিটায়ার্ড আউট হন।