নেপালি ঘূর্ণিতে দিশাহারা বাংলাদেশ অলআউট ১০৬ রানে

হিমালয়ের দেশ নেপালের আরও একটি দুর্দান্ত নৈপুণ্য। শুরু থেকেই চাপের মধ্যে ফেলে বাংলাদেশকে পুরো ২০ ওভার ব্যাটিংই করতে দেননি সন্দিপ-রোহিতরা। ১০৬ রানেই অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

নেপালের বিপক্ষে টস হেরে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। শান্তর বদলে এদিন ইনিংস উদ্বোধন করতে আসেন লিটন। নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে প্রথম বলেই উদ্বোধনী জুটি ভেঙে যেতে দেখেন লিটন। প্রথম বলেই শুরু হওয়া বিপর্যয় থেকে বেড়িয়ে আসতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে, ২২ বলে ১৭। ৭৫ রানে ৮ উইকেট হারানোর পর ১০০ পার হওয়া নিয়ে ছিল সংশয়। 

শেষ দিকে রিশাদের ৭ বলে ১৩ ও তাসকিন আহমেদের ১৫ বলে অপরাজিত ১২ রানের ইনিংসে কোনোরকমে ১০০’র গণ্ডি পেরোয় বাংলাদেশ।

নেপালের তারকা খেলোয়াড় সন্দিপ লামিচানে এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টি দ্বিতীয় দ্রুততম ১০০ উইকেট শিকারে কীর্তি গড়েন। আজ তিনি শিকার ধরেন দুটি। এছাড়া দুটি করে উইকেট পান সোমপাল কামি, দিপেন্দ্র আইরি ও রোহিত পওডেল।