ঝড়ো বাতাসের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে দুইটি ফ্লাইট আবার ঢাকা ফেরত গেছে। ফ্লাইট দুটি বাংলাদেশ বিমানের ও ইউএস বাংলার। এর মধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে ওমান যাওয়ার কথা ছিল।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন জানান, বৈরি আবহাওয়ার কারণে দুটি ফ্লাইট নামতে না পেরে আবার ঢাকা ফেরত গেছে। এরমধ্যে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ১২১ টি চট্টগ্রাম থেকে ৯ টা ৪৫ মিনিটে ওমান যাওয়ার কথা ছিল।
এছাড়া ইউ এস বাংলার ১১৯ নাম্বার ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম আসছিল। রাত ৯ টা ৩৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রাম বিমান বন্দরে অবতরণের কথা ছিল। পরে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে গেছে।