শুটিং করতে গিয়ে আহত প্রিয়াঙ্কা চোপড়া

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ে এখন অস্ট্রেলিয়ায় রয়েছেন অভিনেত্রী। নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই ক্তাক্ত হন প্রিয়াঙ্কা। 

নিজের গলায় কাটা দাগের ছবি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, “পেশাগত প্রতিবন্ধকতা।” আসলে একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার। তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী।

প্রায় বছর দশেক আগে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান প্রিয়াঙ্কা চোপড়া। ‘দ্য ব্লাফ’ মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে।