অস্তিত্ববাদাম

কেন তরজমাহীন, এভাবে বসে আছি

হাড়ের বন্দরে

মাছরাঙারা কী জানে, কীভাবে বাঁচি একই

পৃথিবীর কন্দরে

বেহুদা জীবন নিয়ে হাঁটতে থাকি, পায়ের

ধুলোমাটি দিয়ে

অনিমিখ চোখ থেকে মুছে নিই, সারাৎসার

জল দিয়ে ধুয়ে

 

প্রতিদিনই শরীর তো ঢেকে রাখি, প্রিয়

পাতার পোশাক পরে

তবুও সঠিক জানি না, মনকে আড়াল

রাখবো কী ঘোরে

প্রত্যেকেই হাড়ের হারমোনিয়াম বাজায়

কেন সপ্তসুর ভুলে

এই দেহের দোকানজুড়ে সাজানো সব

বিচিত্র প্রতিকূলে...