দরিদ্র ৮০ পরিবারের জন্য কোরবানি দিয়েছে ঢাকাস্থ পার্বতীপুর পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
বুধবার দুপুরে দিনাজপুর জেলার পার্বতীপুরের ১০ নং হামিদপুর ইউনিয়নের মৌলভিরডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র পরিবারের মাঝে কোরবানি দেওয়া হয়।
সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কোরবানি সম্পন্ন করে দরিদ্র পরিবারগুলোর মাঝে কোরবানির মাংস সমানভাগে বিতরণ করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল আলম বলেন, উৎসব ও পার্বণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা পার্বতীপুরবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সামাজিক কর্মকাণ্ডেও আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করি। এরই অংশ হিসেবে ঈদের তৃতীয় দিন আমরা কোরবানি দিয়েছি শুধু ঐ দরিদ্র মানুষদের জন্য।
তিনি বলেন, আমরা এবার ৮০ টি পরিবারে সমানভাবে ভাগ করে মাংস বিতরণ করেছি। আমরা কৃতজ্ঞ যারা আমাদের এই ভালো উদ্যোগের পাশে সবসময় ছিলেন, রয়েছেন।
এই আয়োজনবে আরো উপস্থিত ছিলেন রাকিবুল আহসান রোকন, পন্টিং, জুন হেলালসহ অনেকেই।