টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের বাঁধ ভেঙে অনেক এলাকা প্লাবিত হয়েছে। বুধবার ভোর থেকে ধলাই নদের পানি বিপদসীমার উপরে প্রবাহিত হয়।
খবর পেয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ছুটে আসেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বুধবার সন্ধ্যায় কমলগঞ্জের বন্যাকবলিত রহিমপুরের বড়চেগ এলাকা পরিদর্শন করেন তিনি।
মন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মন্ত্রী কন্যা উম্মে ফারজানা ডায়না প্রমুখ।
মন্ত্রী বন্যা কবলিতদের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘বন্যায় ভয় না পেয়ে সাহস ও ধৈর্য্য নিয়ে এর মোকাবেলা করতে হবে।’