উজান থেকে নামা পাহাড়ি ঢলে বাড়ছে সুনামগঞ্জের নদ-নদীর পানি। অকাল বন্যায় এরই মধ্যে পানির নিচে তলিয়ে গেছে জেলার সবকটি উপজেলা। পানি বন্দি প্রায় ১০ লাখ মানুষ। জেলার ছাতক উপজেলার পানি বন্দি মানুষদের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ।
দুর্গত এলাকায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তজমুল হক রিপনের নেতৃত্বে নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ খুরমা ইউপি চেয়ারম্যান আবু বকর, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য লুতফুর রহমান লিটন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল জুনাইদ, দক্ষিণ খুরমা ইউপি ছাত্রলিগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
তারা পানি বন্দী মানুষের জন্য শুকনো খাবার, চিড়া, মুড়ি ও বিশুদ্ধ পানি বিতরণ করেন। বৃষ্টিতে ভিজে নৌকায় করে খাবার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন তারা।