উদ্বোধনী জুটিটা আজও দুই অঙ্কের ঘরে গেল না। ১, ৯, ৩, ০ ছিল বাংলাদেশের আগের চারটি ওপেনিং জুটি। এবারও সেটি থামল ০ রানেই।
মিচেল স্টার্কের বলে বোল্ড হয়েছেন তানজিদ হাসান তামিম। প্রথম দুটি বল শেপ করে বেরিয়ে যাচ্ছিল, তবে ছিল লো ফুলটস। এরপর স্টাম্প লাইনে ফুললেংথে করেন স্টার্ক। ব্যাট নামিয়েও সেটি আটকাতে পারেননি পেছনের পায়ে আটকে থাকা তানজিদ। সামনে আসবেন নাকি পেছনেই থাকবেন, এ দ্বিধায় ভুগছিলেন বলে মনে হয়েছে। যদিও এ লেংথে সামনের পায়ে ভর দিয়ে খেলা উচিৎ ছিল তার। ব্যাটের নিচের অংশে লেগে ঢুকেছে স্টাম্পে।
নেপালের পর অস্ট্রেলিয়ার সঙ্গেও কোনো রান না করেই আউট তানজিদ। পার্থক্য, আগের ম্যাচে প্রথম বলে আউট হলেও এবার ৩ বল খেলেছেন।
ক্রিজে নতুন ব্যাটসম্যান এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।