তাসকিন আউট জাকের ইন, আট ব্যাটার নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনালের পথ মসৃণ হবে রোহিত শর্মাদের। এমন ম্যাচে শঙ্কা আছে বৃষ্টির। স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টা বাজে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও ভারতের। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকাল ১০ টা থেকে ১১ টার মাঝে বজ্রপাতের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অবশ্য সব শঙ্কা কাটিয়ে নির্ধারিত সময়েই টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ভারতের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টস জিতে শান্ত বলেছেন, ‘১৫০-১৬০ ভালো সংগ্রহ এই উইকেটে। আমাদের লক্ষ্য অল্পতেই তাদের আটকানো। তারপর সেটা তাড়া করে জেতা।’ অন্যদিকে টস হারলেও অসুবিধা হয়নি রোহিত শর্মার। কারণ জিতলে তিনিও ব্যাটিং করতেই নামতেন বলে জানান।

ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামলেও বাংলাদেশ আজ নামছেন এক পরিবর্তন নিয়ে। খেলবে একজন কম বোলার নিয়ে। তাসকিন আহমেদকে বসিয়ে দলে নেওয়া হয়েছে জাকের আলি অনিককে।

বাংলাদেশ একাদশ

তানিজদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসাইন, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্থ, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরা, আর্শদিপ সিংহ।