ওয়াসিম জাফর বললেন

এ জয়কে আপসেট বলে 'খবরদার' আফগানিস্তানকে অপমান করবেন না

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ রানে ঐতিহাসিক জয়ে আনন্দের ঢেউ বইছে আফগান তাঁবুতে। নেট দুনিয়ায় চলছে প্রশংসার বন্যা। বাদ যাননি সাবেক ক্রিকেটাররা। তারাও সামাজিক যোগাযোগমাধ্যমে লড়াকু আফগানিস্তান দলের স্তুতি গাইছেন।

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর সরাসরি বলে দিয়েছেম, ‘এ জয়কে আপসেট বলে খবরদার আফগানিস্তানকে অপমান করবেন না। নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর মতো সক্ষমতা রয়েছে তাদের। তারা তাদের প্রতিভা অনুযায়ী খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এই বিষয়টা উদযাপনের যোগ্য।’

অস্ট্রেলিয়াকে হারানোর আনন্দে আফগানিস্তানের সাধারণ জনতাও মাতেন উদযাপনে। দেশটির খোস্ত প্রদেশে রাস্তায় নামে মানুষের ঢল।

ভারতের আরেক সাবেক তারকা মোহাম্মদ কাইফ বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান এখন বড় দল। প্রথমে তারা নিউজিল্যান্ডকে হারালো আর এবার অস্ট্রেলিয়াকে।’