কিংসটাউনে আজ অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে আফগানিস্তান। এই জয়ের পর রশিদ-নবীনদের সমর্থকরা রাস্তায় নেমে পড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল। একইসঙ্গে আফগানিস্তান টিম বাসের এক ভিডিও ঘুরছে নেট দুনিয়ায়।
হারের পর টিম বাসে করে যখন তারা ফিরে যাচ্ছিল হোটেলে, তখন ডিজে ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গান গাইতে শোনা যায়। সেখানে ডুয়াইন ব্রাভোকেও নাচতে দেখা যায়। আফগান টিমের সিনিয়র তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি নিজের ইন্সটাগ্রামে সেই ভিডিও শেয়ার করেছিলেন।
উইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ব্রাভো এখন আফগানিস্তানের বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন। তার টোটকা নিয়েই আজ তারা হারিয়েছে অজিদের। এই জয়ে গ্রুপের সমীকরণ কঠিন করে দিয়েছে আফগানরা। তাতে জ্বলে উঠেছে তাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা।