সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে গতকাল ইংল্যান্ড ১০ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। টস হেরে ব্যাট করা যুক্তরাষ্ট্রের ইনিংস থামে ১১৫ রানে। ৬২ বল হাতে রেখে জয় পায় ইংল্যান্ড। এই জয়ে প্রথম দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংলিশরা।
দুই নম্বর গ্রুপে তিন ম্যাচ থেকে দুই জয়ে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। তাদের নেট রানরেট ১.৯৯২। গ্রুপের শেষ ম্যাচে আজ উইন্ডিজ বা দক্ষিণ আফ্রিকা যেই জিতুক ইংল্যান্ডের সেমিতে খেলা নিশ্চিত।
ক্রিস জর্ডান হ্যাটট্রিকসহ এক ওভারে ৪ উইকেট নিলে অল্পতেই গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে জস বাটলার ৬ চার, ৭ ছক্কায় ৩৮ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন। ফিল সল্ট ২১ বলে ২৫ রান করেন।