সুপার এইটের এক নম্বর গ্রুপে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে ভারত। ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। তবে এই ম্যাচে আছে বৃষ্টির শঙ্কা।
এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সেমিফাইনালে খেলার সমীকরণও। ভারত যদি অস্ট্রেলিয়াকে হারায় তবে তারা উঠে যাবে সেমিফাইনালে। যদি অস্ট্রেলিয়া ভারতকে হারায় তখন বাংলাদেশের সেমিফাইনালে খেলার সব রকম আশাই শেষ হবে।
এমন নানা সমীকরণের ম্যাচে সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি স্টেডিয়ামের আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ম্যাচটা হবে সেন্ট লুসিয়ার সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টায়।
তবে বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে স্থানীয় সময় সকালে। ম্যাচের সময় বৃষ্টির সম্ভবনা ১৪%। যদি বৃষ্টিতে ভেসে যায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি তখন কি হবে। ম্যাচ ভেস্তে গেলে ভারত ৫ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাবে আর অস্ট্রেলিয়া তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকবে।
সেক্ষেত্রে আর বাংলাদেশের সেমিতে খেলার কোন আশা থাকবে না। অস্ট্রেলিয়াকে দেখতে হবে বাংলদেশ বনাম আফগানিস্তান ম্যাচে আফগানিস্তান যেন জিততে না পারে।
আর বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে নেট রানরেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া।
যদি ভারত এই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তাহলেও বাংলাদেশের আর কোন আশা থাকবে না সেমিতে যাওয়ার।
এই ম্যাচে যদি অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে দেয় এবং আফগানিস্তান বাংলাদেশকে হারায় তখন তিন দলেরই পয়েন্ট সমান ৪ হবে।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত যদি ৪২ বা তার বেশি রানে হেরে যায়, এবং আফগানিস্তান বাংলাদেশকে ৮৩ বা তার বেশি রানে হারিয়ে দেয়, তখন ভারতের বিদায় হবে সেমির আগেই।