খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ সোমবার (২৪ জুন) বিকালে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে কেবিনে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মেডিকেল বোর্ড সদস্যরা সব কিছু পর্যালোচনা করে বিএনপি চেয়ারপারসনকে বিকাল ৪টা ৪৫ মিনিটে সিসিইউর সব সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর করেছে। কেবিনেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।

গতকাল রবিবার বিকালে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। এরপর তাকে সিসিইউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।

শুক্রবার (২১ জুন) দিনগত রাত সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। এরপর দ্রুতই তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড।