খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে ২ হাজার শীতার্তদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের গোগনগর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় মহানগর সেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমী।

গোগনগর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা। আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শওকত হাশেম, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, জেলা মহিলা দলের আহ্বায়ক রহিমা শরীফ মায়া প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মনির হোসাইন কাসেমী বলেন, ১২ ফেব্রুয়ারী যে ভোট বিপ্লব ঘটতে যাচ্ছে সেটা যাতে থেমে যায় সেজন্য কুচক্রী মহল সদাসর্বদা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই— দোয়া চাইতে আসছি, দোয়া করতে এসেছি। গোগনগরের মানুষ আমার প্রাণের মানুষ, ভালবাসার মানুষ। আপনাদের ভালবাসার জন্য যা করা দরকার তাই করবো।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত