বাংলাদেশকে ডিএলএস পদ্ধতিতে ৮ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে আফগানিস্তান। সেই সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার আয়োজিত হবে ম্যাচ দুটি। প্রথম সেমিফাইনালে ত্রিনিদাদের ব্রায়ান লারা আন্তর্জাতিক স্টেডিয়ামে ভোর সাড়ে ৬টায় মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
দ্বিতীয় সেমিফাইনাল একই দিন রাত সাড়ে ৮টায়। এ ম্যাচে ভারত মোকাবেলা করবে টি-টোয়েন্টি বিশব্কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। এ ম্যাচটি হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।
এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে বার্বাডোজে। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে মহারণ আগামী শনিবার রাত সাড়ে ৮টায়।