বিয়ের পর সোনাক্ষীকে কত টাকার গাড়ি দিলেন জাহির?

প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা। ইতোমধ্যেই জাহির-সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানের নানান ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে। এদিকে বিয়ের পরপরই স্বামী জাহিরের কাছ থেকে দামি গাড়ি উপহার পেয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোনাক্ষীর গাড়িটি বিএমডব্লিউ ইভি আই৭ মডেলের।  ব্যাটারিচালিত বিলাসবহুল সেডান আই৭ এর প্রাথমিক মূল্য ২.০৩ কোটি টাকা (এক্স-শোরুম)। তবে এই গাড়িগুলোরই একটু ভালো মডেলের দাম ২.৫০ কোটি টাকা (এক্স-শোরুম)। দাবাং অভিনেতা সোনাক্ষীকে তার সদ্য বিবাহিত বর ঠিক কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। তবে এই গাড়িটি পুরোপুরি ব্যাটারিচালিত বলে জানা যাচ্ছে।

তবে সামাজিক মাধ্যমে উঠে আসা ভিডিওতে সোনাক্ষী-জাহিরকে নতুন সাদা রঙের মডেলের একটা গাড়িতে দেখা যায়। সোনাক্ষী জাহির সেই মুহূর্তে লেন্সবন্দি হয়েছেন. যখন তারা একসঙ্গে রিসেপশন পার্টির জন্য মুম্বাইয়ের দাদার এলাকার বস্তিয়ান রেস্তোরাঁয় আসছিলেন।

প্রসঙ্গত, পেশায় সোনাক্ষীর স্বামী জাহির ইকবালও একজন অভিনেতা। সালমান খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন জাহির। সোনাক্ষীর সঙ্গে সিনেমায় কাজ করতে গিয়েই তার আলাপ ও বন্ধুত্ব হয়। তারা একসঙ্গে ২০২২ সালে 'ডবল এক্সএল' ছবিতে কাজ করেছিলেন। তারপর টানা ৬ বছর প্রেমের পর বিয়ে।