বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি দিয়ে অনলাইনে ব্যবসা করে আসছিল একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান। বিষয়টি ভীষণ ক্ষেপিয়ে তুলেছে শত্রুঘ্নকন্যাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো এই ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। সম্প্রতি বিভিন্ন ই-কমার্সের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নিজের ছবি দেখে রীতিমতো চমকে যান সোনাক্ষী। তারপরই নিজের ইনস্টাগ্রামে এমন পোস্ট করেন তিনি।
সেখানে অভিনেত্রী লিখেছেন, আমি নিজে প্রায়শই অনলাইনে কেনাকাটা করার করায় এ ঘটনা আমার চোখে পড়ে। এটা কীভাবে সম্ভব? কোনো অনুমতি ছাড়া কারও ছবি কীভাবে ব্যবহার করা সম্ভব? এটা নিতান্তই একটা সৌজন্য, এবং তা বজায় রাখা উচিত। তিনি আরও লিখেন, যে কোনো কারো ছবি এভাবে ব্যবহার করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। ঠিক সেভাবেই আমার ছবিগুলো ব্যবহারের আগে অবশ্যই আমার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এই ঘটনাটা আমি মেনে নিতে পারছি না।
সোনাক্ষী একইসঙ্গে তার পোস্টে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে আরও লিখেছেন, যখন একজন শিল্পী কোনো পোশাক বা গয়নায় সেজে ওঠে তখন তার যথাযথ কৃতিত্ব সংশ্লিষ্ট ব্র্যান্ডকে দেওয়া হয়। এভাবে ছবি ব্যবহার করলে তা থেকে মানুষের ধারণা হবে সেই ছবিগুলো আপনার ব্র্যান্ডের। মানুষের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার আগে সচেতন হন। শুধু তাই নয় আমি আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমার ছবিগুলো আপনাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলুন। নাহলে আমাকে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রিয় রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছেন শিল্পা
একদল মুক্তিযুদ্ধ বিক্রি করেছে, আরেকদল চব্বিশ দিয়ে আখের গোছাতে চায়