ইতালিকে হারালেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত ক্রোয়েশিয়ার। এমন সমীকরণের ম্যাচে ৫৫ মিনিটে গোলও করলেন লুকা মদ্রিচ। এরই সঙ্গে এক রেকর্ডের সঙ্গী হন মদ্রিচ। পোল্যান্ডের ইভিকা ভাসতিচকে পেছনে ফেলে ইউরোর সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ড গড়েন ৩৮ বছর ও ২৮৯ দিন বয়সী মদ্রিচ। তবে নাটকের তখনো বাকি। ৮১ মিনিটে বদলি নামা ইতালির জাক্কাগনির যোগ করা সময়ের অষ্টম মিনিটে নাটকীয় গোলটা হতাশায় ডোবায় মদ্রিচদের। ১-১ গোলের ড্রয়ে গ্রুপ ‘বি’ থেকে মোট চার পয়েন্টে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি।