এইচএসসি পাসেই বসুন্ধরা গ্রুপে চাকরি, দুপুরের খাবারসহ রয়েছে নানা ধরনের সুবিধা

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ। প্রতিষ্ঠানটিতে এফএমসিজি বিভাগ সহকারী (স্টোর) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বসুন্ধরা গ্রুপ।

বিভাগ: এফএমসিজি

পদ: সহকারী (স্টোর)।

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।

অতিরিক্ত যোগ্যতা: স্টোর, জিআরআর রেজিস্টার, আইটেম রক্ষণাবেক্ষণ বিষয়ে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: ঢাকা (দক্ষিণ কেরানীগঞ্জ)।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৪।

সূত্র: বিডি জবস।