শীর্ষ পদে চাকরি দিচ্ছে সোনালী ব্যাংক, বেতন সাড়ে তিন লাখ

  • হেড অব অডিট বা চিফ অডিট অফিসার (সিএও) পদে কর্মকর্তা নেবে সোনালী ব্যাংক
  • প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে, মূল ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে
আপডেট : ২৬ জুন ২০২৪, ১০:০৪ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকিং খাতের সরকারি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে হেড অব অডিট বা চিফ অডিট অফিসার (সিএও) পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: সোনালী ব্যাংক পিএলসি।

পদ: হেড অব অডিট বা চিফ অডিট অফিসার (সিএও)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই এফসিএ হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে,  মূল ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর।

বেতন: ৩ লাখ ৫০ হাজার।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: ৬০ বছরের মধ্যে হতে হবে। তবে বাণিজ্যিক ব্যাংকে অডিট অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৬২ বছর।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ জাতীয় পরিচয়পত্রের কপি, সব শিক্ষা সনদের কপি, স্থায়ী ঠিকানা ও যোগাযোগের নম্বরসহ মতিঝিলে সোনালী ব্যাংকের সদর দপ্তরে আবেদনপত্র পাঠাতে হবে. আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৪।

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত