আমাদের হারানোর কিছু্ নেই এজন্যই আমরা বেশি ভয়ঙ্কর, বললেন আফগান কোচ ট্রট

আফগানিস্তানে সেমিফাইনালে ওঠাতে গোটা ক্রিকেট বিশ্ব অবাক হলেও হননি দেশটির কোচ সাবেক ইংলিশ তারকা জোনাথন ট্রট। বরাবরের মতোই উচ্চাকাঙ্খী ট্রট বরং সেমির যুদ্ধে প্রোটিয়াদের ছুড়ে দিয়েছেন উন্মুক্ত চ্যালেঞ্জ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘আমরা এখন সেমিফাইনালে। এ পর্যায়ে এসে হারানো কিছু নেই। এখন থেকে আরও বেশি ইতিবাচক থাকাই আমাদের কাজ। তার মানে এই নয় যে আমরা কেবল প্রতিদ্বন্দি্বতা করতে সেমিতে এসেছি। আমরা এসেছি সেমিফাইনাল জিততে। .

সেমির প্রেরণা সম্পর্কে কোচ জানান, ‘আমরা বড় দলদের হারিয়েছি। বড় ব্যবধানে জিতেছি, কোনোরকমে জিতেছি। কঠিন ম্যাচ জিতেছি। এই সব অভিজ্ঞতাই সেমিফাইনালে আমাদের কাজে দেবে।’

সেমির পরিস্থিতি নিয়ে বলেন, ‘আমাদের প্রথম সেমিফাইনাল এটি। নতুন চ্যালেঞ্জ। আমাদের হারানোর কিছু্ নেই। এজন্যই আমরা বেশি ভয়ঙ্কর। আর এ কারণেই প্রতিপক্ষ বেশি চাপে থাকবে।’

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ত্রিনিদাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম সেমিফাইনাল খেলতে নামবে আফগানিস্তান।