বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানাতে ৩০ মিনিট সময় লাগবে পাপনের

সুযোগ ছিল সেমিফাইনালে খেলার। লক্ষ্যটাও ছিল নাগালের মধ্যে। তবে সেটা কাজে পারেনি বাংলাদেশ। আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের সহজ লক্ষ্যও তাড়া করতে নেমে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। হারের পর অভিযোগ ক্রিকেটারদের মানসিকতায় সেমির সমীকরণ মেলানোর চেষ্টা ছিল না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণ সম্পর্কে। তিনি তা না জানিয়ে নিয়েছেন ‘৩০ মিনিট সময়’।

গ্রুপপর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতে জেতা বাংলাদেশ সুপার এইটের তিন ম্যাচেই হেরেছে। শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে ৮ রানে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়। বাংলাদেশ দলের হার ও বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমের পক্ষ থেকে বিসিবি প্রধানের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তখনই তিনি তিনি পুরো বিষয়টি ব্যাখ্যায় ৩০ লাগবে বলে জানান।

এজন্য তিনি সাংবাদিকদের আমন্ত্রণও জানিয়েছেন। যদিও ওই ব্রিফিংয়ের সুনির্দিষ্ট কোনো সময় এখনও জানানো হয়নি, ‘এটা শুধু কালকের ম্যাচ না, পুরো টুর্নামেন্ট নিয়ে বলব যা এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। এখানে পুরা জিনিসটাই, পারফরম্যান্স বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ডে অনেক কথাই বলতে হবে। এটা না হলে আপনারাও বুঝবেন না, কেউ বুঝবে না। আপনারা আসেন মিনিমাম আধাঘণ্টা লাগবে আমার ব্যাখা করতে।’