বকেয়া না দিয়ে কারখানা লে-অফ শ্রমিক বিক্ষোভ

 

 

ঈদ বোনাস ও বকেয়া বেতন পরিশোধ না করেই কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বুধবার সকালে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় টিআরজেড পোশাক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। এতে ওই মহাসড়কটিতে আধঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, গতকাল কারখানা কর্তৃপক্ষ মে ও জুন মাসের বেতন ও বকেয়া ঈদ বোনাস পরিশোধ না করে আগামী ৩১ জুলাই পর্যন্ত কারখানা বন্ধ (লে-অফ) ঘোষণা করে। নিয়ম অনুযায়ী লে-অফ করতে হলে বকেয়া পরিশোধ করতে হয়।