চাকরিতে কোটা সংস্কার নিয়ে রাবি শিক্ষার্থীদের নতুন দাবি

সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সকল ধরনের কোটার পরিমাণ কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। পাশাপাশি একজনের সনদে একবার কোটা সুবিধা দেওয়ার দাবিও জানান তারা।

রবিবার (৩০ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানিয়েছেন তারা।

আন্দোলনে অংশ নিয়ে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খান বলেন, আমাদের দাবি কোটা শতাংশের পরিমাণ সর্বোচ্চ ১০ শতাংশ করা হোক। সেই সাথে কোটার সুবিধা ভোগকারীরা জীবনে যেকোনো ক্ষেত্রে একবার কোটার সুবিধা নিতে হবে।