নিউ ইয়র্কে চঞ্চল চৌধুরীর সেলফিতে জায়েদ খান

চঞ্চল চৌধুরীর সেলফিতে ধরা পড়লেন চিত্রনায়ক জায়েদ খান।  নিউইয়র্কের আমাজুরা হলে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত গতকাল। সেখানেই এক আয়োজনে জায়েদ খান ধরা পড়লেন চঞ্চল চৌধুরীর সেলফিতে। একই ফ্রেমে দেখা গেল কলকাতার অভিনেত্রী দর্শনা বণিককেও।

ছবিটি সম্পর্কে জায়েদ খান জানালেন, অনুষ্ঠানের এক ফাঁকে চঞ্চল চৌধুরী সেলফিটি তুলেছেন।  এ বছর অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ঢালিউডের গুণী চলচ্চিত্র অভিনেতা চঞ্চল চৌধুরীকেও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জায়েদের পরিবেশনায় সম্প্রতি ভাইরাল হওয়া গান ‘বিড়ি’র তালে নেচে মঞ্চে আসেন জায়েদ খান। এসময় মঞ্চে উপস্থিত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের করতালিতে মুখর হয়ে উঠে আমাজুরা হল।

এছাড়াও বাংলা সিনেমার জনপ্রিয় কিছু গানের সাথে জায়েদ পারফর্ম করেন। পরবর্তীতে তার হাতে সম্মানসূচক এওয়ার্ড তুলে দেন আয়োজকরা।

তখন দর্শকরা জায়েদকে মঞ্চে ডিগবাজি দিতে অনুরোধ করেন। তবে তাকে ডিগবাজি দিতে দেখা যায়নি। এওয়ার্ড নিয়েই আয়োজকদের ধন্যবাদ দিয়ে মঞ্চ ছাড়েন তিনি।

এবারের আয়োজনে বাংলাদেশের বড়পর্দা, ছোট পর্দা ও সংগীত জগতের এক ঝাক তারকার অংশগ্রহণ করেন। নিরব, মেহজাবীন, তিশা, তাসনিয়া ফারিন, নিরব, মন্দিরা চক্রবর্তী, বিন্দুকণাসহ নিউইয়র্কের গুণী সংগীত শিল্পী রানু নেওয়াজের পারফর্ম করেন।

অনুষ্ঠানের শেষাংশে চমক হিসেবে ছিল সংগীত শিল্পী তাহসান খান। তার জনপ্রিয় বেশ কয়েকটি গানে দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

নিউইয়র্কের স্থানীয় সময় ৩০ জুন সন্ধ্যায় বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপভোগ করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা বাংলাদেশিরা।