‘মনপুরা’ সিনেমার প্রায় দেড় যুগ পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলি! পরিচালক গিয়াসউদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘রাখাল’-এ তাদের একসঙ্গে দেখা যেতে পারে এই জুটিকে। সিনেমাটির গল্প, চরিত্র কিংবা অন্য অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে ‘মনপুরা’র জনপ্রিয় জুটিকে আবার একসঙ্গে দেখার সম্ভাবনায় আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আগামী বছর সিনেমাটির শুটিংয়ের জন্য সময় দিয়েছেন চঞ্চল চৌধুরী। তাকে কেন্দ্র করেই প্রস্তুতি শুরু করেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। ইতিমধ্যে সিনেমাটির প্রাথমিক কাজও এগোচ্ছে। এদিকে গুঞ্জন রয়েছে, ‘রাখাল’-এ দেখা যেতে পারে চিত্রনায়িকা পরীমণিকেও। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মনপুরা’ নিয়ে স্মৃতিচারণা করেছেন চঞ্চল চৌধুরী। সম্প্রতি নিজের ও ফারহানা মিলির পরিবারের সদস্যদের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে অভিনেতা তুলে ধরেন পর্দার সোনাই-পরীর সঙ্গে বাস্তব জীবনের দুই অভিনয়শিল্পীর ভিন্ন বাস্তবতা।
চঞ্চল লেখেন, ‘ মনপুরা সিনেমা দেখিবার পর সোনাই-পরীর বিচ্ছেদ,সেই সাথে পরীর আত্মহনন,সোনাইয়ের বেদনা ও কষ্টে অধিকাংশ দর্শকের চোখ ছলছল করিয়াছিলো। সোনাই-পরীর মিলন হইলো না বলিয়া,কত শত লক্ষ যুবক যুবতী হাহাকার করিয়াছে ইতিহাস তাহার স্বাক্ষী হইয়া আছে!!!’
স্কুলের সহপাঠীদের পেয়ে আপ্লুত চঞ্চল চৌধুরী
ঘুমন্ত শহরে ফারহানা মিলি
আমি সাধারণ একজন শিল্পী: চঞ্চল চৌধুরী