টিকিট কিনে মাছ শিকার করা কি জায়েজ?

প্রশ্ন : টিকিট কিনে একটি পুকুরে ২৪ বা ৪৮ ঘণ্টার জন্য মাছ শিকারের অনুমতি পাওয়া যায়। এই সময় যত মাছ শিকার করা হবে তা শিকারি নেবেন। কোন মাছ না পেলে পুকুরমালিকের লাভ। এভাবে টিকিট ক্রয়ের মাধ্যমে পুকুর থেকে মাছ ধরার যে প্রচলন আছে, ইসলামে তার বিধান কী?

-আরিফুর রহমান, আশুলিয়া

উত্তর : টিকিট কিনে মাছ ধরার প্রচলিত পদ্ধতি জুয়া ও ধোঁকার শামিল। তাই এভাবে মাছ ধরা জায়েজ নেই। (আল জামিউস সগির, পৃ : ৩২৮, খুলাসাতুল ফাতাওয়া : ৩/৪৮, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১০/৩৯৩)।