রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করা যাবে কি?

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৯:৩৯ এএম

প্রশ্ন: রোজা অবস্থায় নাকে অক্সিজেন ব্যবহার করা যাবে কি না? এতে কি রোজা ভেঙে যাবে?

- ইমদাদুল, সাটুরিয়া।

উত্তর: নাকে অক্সিজেন নিলে রোজা ভেঙে যাবে। কেননা শরীরের ভেতর ও বাইরে থেকে কোনো কিছু প্রবেশ করার যে চারটি নালি রয়েছে, নাক তার অন্যতম। তাই নাকে অক্সিজেন নিলে রোজা ভেঙে যাবে। [সূত্র : (ক) ইবনে আবিদিন, খণ্ড-২, পৃষ্ঠা ২০০; (খ) খুলাসাতুল ফাতাওয়া, খণ্ড-১, পৃষ্ঠা ২৫৩]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত