রাজধানী গুলশান লেক থেকে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বুধবার সকালে খবর পেয়ে গুলশান পুলিশ প্লাজার পাশে গুলশান লেক থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে তেমন কোনো আঘাত দেখা যায়নি।
তিনি জানান, নিহতে নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।