রাজধানীতে জাতীয় ঈদগাঁ মাঠ সংলগ্ন ফুটপাত থেকে ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে তারা।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, জাতীয় ঈদগাঁ মাঠের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে কে বা কারা দুটি প্লাস্টিকের ড্রাম রেখে গেছে। একটি ড্রাম খুলে ভেতরে খণ্ড-বিখণ্ড মানবদেহ পাওয়া যায়। সঙ্গে মাথাও রয়েছে।
তিনি জানান, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
