ট্রেনের ধাক্কায় রেললাইনেই পড়েছিল যুবকের লাশ

রাজধানী খিলক্ষেত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মুজিবুল হক চৌধুরী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, বিকেলে ওই ব্যক্তিকে পথচারীরা আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করেন। তখন পথচারীরা জানান, খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় আহত হয়ে পড়ে ছিলেন ওই ব্যক্তি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে মৃত মজিবুল হক চৌধুরীর ছোট ভাই আজাদুল হক জানান, তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার আরবান এলাকায়। বর্তমানে পরিবারের সঙ্গে খিলক্ষেত টেম্পু স্ট্যান্ড এলাকায় থাকতেন। অবিবাহিত ছিলেন তিনি। ভুগছিলেন মানসিক রোগে।

তিনি আরও জানান, দুপুরে বোনের বাসা খিলক্ষেত লেক সিটি এলাকায় যান তিনি। বিকেলে সেখান থেকে বের হয়ে বাসায় ফিরছিলেন। পরে লোক মারফত সংবাদ পান।